1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস গড়তে ছাত্রদল নেতা সুমনের কর্মসূচি

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

 

নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে র‍্যাগিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাগিংবিরোধী পোস্টার টাঙানো, সচেতনতামূলক প্রচারণা এবং শিক্ষার্থীদের সতর্ক করার কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ রোববার (১০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন বিভাগের সামনে ‘র‍্যাগিংকে না বলুন’ স্লোগানসংবলিত পোস্টার টাঙাতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যেকোনো ধরনের হয়রানি বা র‍্যাগিংয়ের শিকার হলে প্রশাসন ও সংগঠনের দায়িত্বশীলদের জানাতে আহ্বান জানান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের জায়গা। এখানে র‍্যাগিংয়ের মতো নেতিবাচক সংস্কৃতির কোনো স্থান নেই। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষাজীবন শুরু করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, কেউ যদি র‍্যাগিং বা মানসিক হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
যুগ্ম আহবায়ক, নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, প্রধান, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আহবায়ক সদস্য রাহাত হাসান,মেহেদী হাসান ইমন, মনির হোসেন শান্ত, মাশফিকুল ইসলাম,মনিরুজ্জামান মনির, মিঠু আলী, রেদোয়ান,ইমরান,সজীব,রেজা,প্রিয়ন্ত,সাইফুল ইসলাম, নাইম, মুসফিক, বাবু, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, সাব্বির, সৌরভ, আরিফুজ্জামান টিংকু, আবু হুরায়রা মোবাশ্বের, আব্দুল মালিক,আকরাম, মুসফিক,মিথিল, ফয়সাল কামাল সহ অন্যান্য নেতাকর্মী

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি