1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

র‍্যাবের ভ্রাম্যমান আদালতে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ভেজাল পণ্য মজুত ও বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় বুধবার (২৩ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে কোয়ালিটি মেটাল’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, অন্নেশা কর্পোরেশন’কে নগদ- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, ন্যাং-ফ্যাং ক্যাবলস’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ফাহিম প্লাস্টিক’কে নগদ- ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সাবিয়া এন্ড সামিয়া পাইপ’কে নগদ- ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, শাফায়াত কনজিউমার প্রোডাক্টস’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, রেনটা ফুড এন্ড কনজিউমার’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ), তৃশা ইলেকট্রো প্রোডাক্টস’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) ও রিয়াল পলিমার এন্ড পাইপ’কে নগদ- ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০,০০০/- টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংশ করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি