
গতকাল ১৩ মার্চ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪২) বলে জানা যায়। আটকৃত রফিকুল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার দক্ষিণবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। এসময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র্যাব লেখা র্যাবের এপ্রোন/জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ২ টি র্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকয় র্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম মাহাবুব ঘরামী (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।