1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

র‍্যাব মানুষের আস্থা অর্জন করতে পেরেছে : মহাপরিচালক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

র‌্যাব সৃষ্টির পর থেকে জঙ্গি ও সন্ত্রাস দমন, বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘দেশে র‌্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আইন-শৃংখলার অবনতি রক্ষায় র‌্যাব বদ্ধপরিকর।’

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়ারপাড়ায় র‌্যাব ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান আরও বলেন, গোপালগঞ্জ জেলায় র‌্যাবের নিজস্ব ক্যাম্প না থাকায় জাতির পিতার সমাধিস্থলে আগত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপারেশনাল এবং প্রশাসনিক কার্যক্রম খুলনা হতে পরিচালনা করা কষ্টসাধ্য ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুমতিক্রমে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‌্যাব ক্যাম্প স্থাপিত হলো। এই এলিট ফোর্স আগের থেকে অনেক দক্ষ ও আধুনিক সরঞ্জামে সজ্জিত। র‌্যাব ফোর্সেস গোপালগঞ্জে আগের চেয়ে বেশি স্বতঃস্ফুর্ততার সঙ্গে আইনশৃখংলার নিরাপত্তা নিশ্চিতে সক্ষম হবে।’

এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পৌঁছালে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সালাম প্রদান করা হয়। পরে ফিতা টেনে র‌্যাব ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকাল ৫টায় র‌্যাব প্রধান তার নিজ গ্রামে কাশিয়ানী উপজেলার বরাশুরে রেলওয়ে একতা কিন্ডারগার্ডেন মাঠে আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে যোগ দেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি