1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে সম্মাননা পেলো গোলাম ফারুক শাহীন

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইনস ব্যোরোর লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে প্রথমবারের মত সম্মাননা পেলো এমডিকিউ বাংলাদেশী কমিউনিটি এবং রাজনীতিক গোলাম ফারুক শাহীন ।লংআইল্যান্ডের ব্যাবিলন টাউন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।খবর বাপসনিউজ।
সম্প্রতি পবিত্র রমজান মাসে বিপুল সংখ্যক মানুষের জন্য ইফতার ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের জন্য এই সম্মাননা দেয়া হয়। টাউন সুপারভাইজার রিচার্ড শেফার ও কাউন্সিলর ডুয়িন গ্রেগরি এই সম্মাননা গোলাম ফারুক শাহীনকে হস্তান্তর করেন।
ব্যাবিলন টাউন হল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল ধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এই সময় বক্তৃতায় গোলাম ফারুক শাহীন বলেন, এই আয়োজনে গর্বিত বাংলাদেশী কমিউনিটি।
পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান কমিউনিটির প্রিয় মুখ ড. আবু হক ।
সামনের দিনগুলোতে বিভিন্ন কমিউনিটির মানুষ একটি বাগানের মত করে পুরো আমেরিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আবু মেজবাহ উদ্দিন হেলাল।
অন্যদিকে ব্যাবিলন টাউনের সুপারভাইজার রিচার্ড এইচ শেফারের মতে, দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটি অন্যদের কাছে অনুপ্রেরণামূলক কাজ করছে।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এটিএম আমিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এএফএম রহমান শোয়েব, কমিউনিটির প্রিয় মুখ এমডি শওকত আলী মাষ্টার, ব্যবসায়ী রফিক খান ও ডুইন গ্রেগরিসহ অন্যরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি