প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
লাল সূর্য

কবিতাঃ লাল সূর্য
লেখকঃ হাবিবুর রহমান বাবু
ভুলিনি আজও মোরা
ভুলবো না কোনদিন,
অনেক ভালোবাসি তোমাদের,
জানো'কি তোমরা কারা?
৭১ এর মুক্তিযুদ্ধে
জীবন দিয়েছো যারা।
শহীদ হয়েছো কতো ভাইয়েরা,
কত জনে করেছো পঙ্গুত্ব বরণ,
চিরকাল এই বাঙালি জাতি
তোমাদের রাখিবে স্মরন।
কতো মা বোনের সম্মানের বিনিময়ে
আজকের এই লাল সূর্য,
কতইনা তোমরা করেছো কষ্ট,
ধরেছো কতইনা ধৈর্য্য।
বিজয় দেখেছি স্বাধীন হয়েছি,
সবইতো তোমাদেরই জন্য,
তোমাদের লাগি কিছু করিতে পারিলে
মোদের জীবন হতো ধন্য।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.