সোমবার (২৩ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালি মান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৬,২৫,০০০/- (ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা মূল্যমানের ৭০ (সত্তর) কেজি গাঁজা ও ১৭৫ (একশত পঁচাত্তর) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ গোলাম রসুল হৃদয় (২৬), প্রকৃত আসামি পিরোজপুর জেলার নেছারাবাদ,স্বরূপকাঠি এলাকার মৃত আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com