1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শতাধিক চোরাই মোবাইলসহ চোর চক্রের ৫ জন আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

রাজধানীর উত্তরখান ও যমুনা ফিউচার পার্ক মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার ও মোবাইল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আল আমিন, মোঃ দিপু, মোঃ আলাউদ্দিন (বাবলু) ওরফে জাপান বাবু, মোঃ আলী বেপারী ও মোঃ ইউনুছ আলী। গ্রেফতার সময় তাদের কাছ থেকে শতাধিক চোরাই মোবাইল ফোন, ১টি আইএমইআই কাটার ডিভাইস ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গত সোমবার সন্ধ্যায় উত্তরখান ও যমুনা ফিউচার পার্ক মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন ও আলী বেপারী ঢাকার উত্তরা, আব্দুল্লাহপুর, গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন এলাকা থেকে চুরি, ছিনতাই করা একেকটি মোবাইল ফোন ৪-৬ হাজার টাকায় গ্রেফতারকৃত শুভর কাছে বিক্রি করতো। গ্রেফতারকৃত শুভ এসব মোবাইল গ্রেফতারকৃত দিপুর কাছে ৮-১০ হাজার টাকায় বিক্রি করতো। শুভ ও দিপু তার সহযোগীদের নিকট হতে ছিনতাইকৃত মোবাইল, ল্যাপটপ, ডিএসএলআরসহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করে মাস্টারমাইন্ড আল আমিন ও তার সহযোগীর নিকট ১২-১৪ হাজার টাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃত আল-আমিনের যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকান এবং তার সহযোগীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মোবাইলের দোকান রয়েছে। গ্রেফতারকৃত আল-আমিন নিজস্ব ল্যাপটপ ও সফটওয়ারের মাধ্যমে মোবাইলের আইএমইআই পরিবর্তন করে ২৫-৩০ হাজার টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। এছাড়াও সে ভারত, দুবাই, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে চোরাই মোবাইল বাংলাদেশে এনে বিক্রি করতো।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল সংগ্রহ, মজুদ, ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের উত্তরখান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি