1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাজিদের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে শহীদের পরিবারের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।”

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিক সহ আরও অনেকে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি