
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলসের সাবেক প্রফেসর ডক্টর কাজি গোলাম মহিউদ্দিনের (৮৩) দাফন আজ ফেনীতে সম্পন্ন হয়েছে।
গতরাতে আমেরিকা থেকে তার মরদেহ ঢাকায় আসার পরে সকাল ১০টায় ফেনী শহরের পূর্ব উকিলপাড়া মুন্সিবাড়ি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের সর্বশেষ নামাজে জানাজা বাদ জোহর তাঁর পৈত্রিক নিবাস ফেনী সদর থানার মাথিয়ারা কাজি বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পরে সেখানে তাঁর প্রতিষ্ঠিত খানকায়ে আলিয়াতে তাঁকে দাফন করা হয়।
এর আগে গত ৩ অক্টোবর বাদ জুমা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক মহিউদ্দিন আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় (স্থানীয় সময়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।