ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কবি সানাউল হক কলেজে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলকার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে মাদকদ্রব্যের অপব্যবহার ও ক্ষতি সম্পর্কিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ মো. আহসান আহম্মেদ রানা ও বিজয়নগর থানার ওসি শহীদু্ল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন, মাদকের অপব্যবহারের ফলে সমাজ এবং রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
এক্ষেত্রে সীমান্তবর্তী বাসিন্দাদের সবর আগে সোচ্চার হওয়ার পাশাপাশি সন্তানরা যেন মাদকাসক্ত না হয়ে পড়ে সেদিকে নজর দিতে হবে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com