1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ৭ বিভাগে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক। রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক পরিবহনের ব্যাবস্থা করা হয়েছে বলে জানা যায়।

আজ রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এদিন সকালে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল ১০ টার আগে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জকসুর ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব ও ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম পৃথক ভিডিও বার্তায় এই দাবি জানান প্রশাসনের নিকট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, “আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।
উপাচার্য আরও বলেন, আমরা একটা তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবন গুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।”

জকসুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জকসু কার্যক্রম যেভাবে চলমান আছে এটা চলমান থাকবে যথারীতি অনুযায়ী। তারপরও আগামীকাল প্রার্থীদের নিয়ে তাদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন বসবে।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি