প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাহিরের কোন কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.