চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ির লেলাং শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল প্রকাশ ওরফে ছোট জামাল। গুলিবিদ্ধ অপর ব্যক্তির নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।