1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শিশুরা স্মার্ট হয়ে বেড়ে উঠলেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

আজকের শিশুরা স্মার্ট হয়ে বেড়ে উঠলেই, গড়ে উঠবে স্মার্ট দেশ। আর তখনই আমরা পেয়ে যাবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম আয়োজিত অলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যক তানভীর আলাদিনের সভাপতিত্বে বক্তৃতা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক ও আওয়ামী পরিষদ জেদ্দার সাবেক সভাপতি কাজি গোলাম সালাহউদ্দিন নওফেল, প্রেসিডিয়াম মেম্বার ও ল’ইয়ার্স এসোসিয়েশনের(ল্যাব) সাধারণ সম্পাদক এবং সহকারি এর্টনি জেনারেল এড. ডক্টর শরিফুজ্জামান সংগ্রাম, প্রেসিডিয়াম মেম্বার, কামরুল হাসান, সংগঠনের উপদেষ্টা ও ল’ইয়ার্স এসোসিয়েশনের(ল্যাব)কুমিল্লা শাখার সভাপতি এড. মাহবুব, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ রহমান, ইয়ুথ জানালিস্টস্ ফোরাম বাংলাদেশের ট্রেজারার ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ বাবলু, দফতর সম্পাদক শাহজাহান আখন্দ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা রাণী, সহ-দফতর সম্পাদক মো. ইসমাইল ও নারী নেত্রী সাকিনা আকতার সাকিনা প্রমুখ।
বক্তারা বলেন- আওয়ামী পরিবারের সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে কাজ করতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে- চারিদিকে ষঢ়যন্ত্র চলছে। আওয়ামী লীগের বদনাম করার জন্য বিএনপি-জামায়াত এই ষঢ়যন্ত্রে লিপ্ত। আওয়ামী পরিবারের সবাই তাই সাবধানে থেকে তাদের ষঢ়যন্ত্র রুখে দিতে হবে।
এই সময় বিদেশে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সভাপতি কাজি নেয়ামুল বশির অনলাইনে সবার উদ্দেশ্যে বক্তৃতা করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তাঁর বাবা-মা, ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহিদ হওয়া পরিবারের সকল সদস্যদের রুহের মাফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ূ কামানার পাশাপাশি দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসহাক।
এর আগে কেক কেটে জাতির পিতার জন্মদি উদযাপন করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি