1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

শিশু ধর্ষনের অভিযোগে গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সিকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের নিজ বাড়ী থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সি ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক ও কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সির ছেলে।

ওই শিশুর পিতা জানান, গ্রেফতারকৃত ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সির স্ত্রীর কাছে ইসলামিক শিক্ষা নিতো ওই শিশু। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার (২৩ মে) সকালে তার বাড়ীতে যান ওই শিশু। এসময় তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে মতিয়ার রহমান মুন্সি শিশুটিকে ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার করলে মেয়েটিকে বাড়ীতে পাঠিয়ে দেয়।

পরে বুধবার সকালে ওই শিশুকে ইসলামিক শিক্ষা নিতে পাঠাতে চাইলে শিশুটি তার বাবা ও মাকে এ ঘটনা বলে দেয়।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ওই শিশু বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার হিরণ গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার রহমান মুন্সিকে গ্রেফতার করে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি