1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

শীতের সবজি দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

 

এই শীতে বাজারে সবজির সমারোহ। এই সব সবজি দিয়ে রান্না করতে পারেন রুই মাছ। শীতের সবজি দিয়ে রুই মাছের রেসিপি দিয়েছেন কণ্ঠশিল্পী ও গীতিকবি মৌসুমী শীমা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
রুই মাছ ৬ টুকরা, শিম ২৫০ গ্রাম, আলু ৩টা, টমেটো ১টা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, আদাবাটা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনেগুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া দেড় চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কয়েকটা, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পানি ও লবণ পরিমাণমতো।

রান্নার প্রণালি :
রুই মাছের টুকরা হলুদ, লবণ মেখে ভেজে রাখুন। সব সবজি টুকরা করে কেটে নিন। কাঁচা মরিচ আর ধনেপাতা ছাড়া বাকি সব মসলা কড়াইতে তেল দিয়ে কষিয়ে নিন। এরপর কড়াইতে সবজি দিয়ে দিন। কয়েক মিনিট নাড়ুন। এবার পানি দিয়ে ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ভাজা রুই মাছের টুকরাগুলো দিয়ে দিন। এরপর কাঁচা মরিচ, ধনেপাতাকুচি দিয়ে ২ মিনিট রান্নার পর চুলা বন্ধ করে দিন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি