1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শীতে রান্না করুন হাঁসের মাংসের মজাদার ভুনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এই শীতে হাঁসের মাংস অনেকের কাছে খুবই প্রিয়। আর ইদানিং হাঁসের মাংস খাওয়াটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তাছাড়া হাঁস ভুনা খেতে খুবই সুস্বাদু। তবে অনেকেই হাঁসের মাংস রান্না করতে গিয়ে ঝামেলা পোহান। তাদের জন্যেই হাঁসের মাংস ভুনা রান্না করার দারুন একটি রেসিপি দিয়েছেন কণ্ঠশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক শারমিন রহমান রমা।

উপকরণ :
হাঁসের মাংস ১টি (টুকরো করা), পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, আদা বাটা ও রসুন বাটা ৫ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ৩ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া ৩ চা চামচ, জিরার গুঁড়া দেড় চা চামচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণমতো, লবণ ৩ টেবিল চা পরিমাণমতো, কাঠবাদাম, পেস্ট আধা কাপ, তেল ও ঘি ২ কাপ, দুধ আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, কিসমিস বাটা আধা কাপ, কাঁচা মরিচ ১০টি, পেঁয়াজ কুঁচি ৮ কাপ।

রান্নার পদ্ধতি :
প্রথমেই হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর তেল ও ঘি গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিন।

আধা চা চামচ চিনি মিশিয়ে চুলার আঁচ কমিয়ে একেক করে এবার সব মসলা দিয়ে দিন। এরপর ভালো করে কষাতে হবে। হাড়িতে তেল ভেসে এলে বাদাম পেস্ট দিয়ে ধুয়ে রাখা প্রায় ২ কেজি মাংস দিয়ে অনবরত নেড়ে নিন। এতেই মাংসের স্বাদ বেড়ে যাবে তিনগুণ।এরপর ঢেকে দিতে হবে। ১০ মিনিট পরপর নেড়ে দিতে হবে। এরপর বেরেস্তা ও কিসমিস পেস্ট দিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে।

মনে রাখবেন, এই রান্নায় কোনো পানি ব্যবহার করা লাগবে না। ঢাকনা তুলে তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে আরও ১০ মিনিট জ্বাল দিন। সবশেষে ঘি গরম করে মাংসের উপর ঢেলে দিন। কাঁচা মরিচ ও বেরেস্তা দিয়ে সাজিয়ে রুটি, পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মুখে লেগে থাকা হাঁসের মাংস ভুনা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি