
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৪তম গণশুনানি শুরু হয়েছে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া মহাপরিচালক(প্রতিরোধ) মো: আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।