1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সকল দূর্যোগে মানুষের পাশে থাকবে বিএনপি : সাবেক মন্ত্রিপরিষদ সচিব

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী নোয়ারপারা ও সাপধরী ইউনিয়নে ঘূর্ণিঝড় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় এবং সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রান বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সাপধারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এজিএম সাখাওয়াত হোসেন প্রিন্সিপাল অফিসার ওসমান গনি উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খোরশেদ, মামুনুর রশিদ।

সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সোহাগ খান লোহানী পৌর যুবদলের আহবায়ক ডেভিড উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খোকন উপজেলা ছাত্রদলের আহবায়ক কায়েস যুগ্ম আহবায়ক সয়ন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহাদেব সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়নই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের লক্ষ। খুব অল্প সময়ে তিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। শহীদ জিয়ার সততা ও দেশপ্রেম আমাদের জীবনে লালন করাই হবে প্রকৃত সংস্কার। জনগণের জীবন মান উন্নয়নে ও দুর্নীতি মুক্ত প্রশাসন বিনির্মাণে আগামী নির্বাচনে সকল জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মসূচিতে তিনটি ইউনিয়নের প্রায় পাঁচশত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি