
গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আব্দুল হালিমের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা সদর প্রদক্ষিণ করে এই র্যালি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ—যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৭ বছর নির্যাতিত ছিল বিএনপির নেতা কর্মীরা তাই তারা জানে নির্যাতনের শিকার মানুষ গুলো কতটা মানবতার জীবন যাপন করে তাই আগামী দিনেও দেশে ও বিদেশে সকল নির্যাতিত মজলুম মানুষের পাশে থাকবে বিএনপি। বিএনপিই একমাত্র গণমানুষের দল মানুষের আশা-আকাঙ্ক্ষার মুর্ত প্রতীক। এছাড়াও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইসলামপুরে আয়োজিত এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অত্যন্ত প্রাণবন্ত। এ র্যালির মাধ্যমে ইসলামপুরের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মানবতা ও ন্যায়ের প্রশ্নে ইসলামপুর বাসি আপসহীন।