1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সকালের দিকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

 

দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেয়ায় দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সকাল বেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকায় ভোট দেবেন। আপনাদের সেবা করার আর একটিবার সুযোগ চাই।

তিনি আরো বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। জাতির স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্য ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলার তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালেও এই মাঠে এসেছিলাম। নৌকায় ভোট দিয়েছিলেন বলে, তারাগঞ্জ বদরগঞ্জ, উত্তরবঙ্গে মঙ্গা দুর্ভীক্ষ নেই। শেখ মুজিব আমার বাবা, দেশ দিয়েছে, পরিচয় দিয়েছে। আমরা উত্তরবঙ্গসহ গোটা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি। আজ বঙ্গবন্ধু নেই। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, নৌকা ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের খাবার ছিল না, চিকিৎসা ছিল না, আমরা কমিউনিটি ক্লিনিক করে আধুনিক চিকিৎসা সুবিধা দিচ্ছি। মানুষ যাতে দুই বেলা খেতে পারে, এজন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভুর্তকি দিয়ে চাল, ডাল, চিনি দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও অনাহারে থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট খুলে বিভিন্ন সহায়তা প্রদানের পাশাপাশি সার বীজসহ উপকরণ ভর্তুকিমূল্যে দেয়া হচ্ছে। আধুনিক যন্ত্রপাতিও ভর্তুকিমূল্যে দেয়া হচ্ছে।

তিনি বলেন, মুজিববর্ষের সিদ্ধান্ত অনুযায়ী- দেশের কেউ গৃহহীন থাকবে না, দুই কাঠা জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আপনাদের তারাগঞ্জ-বদরগঞ্জেও এখন আর কেউ গৃহহীন নেই।

মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। পথসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি