1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

 

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: তপন কুমার মন্ডল (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো. জাকির হোসেন বিষয় টি নিশ্চিত করেন।

নিহত ডা: তপন কুমার মন্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে ও গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত চিকিৎসকের স্ত্রী ডা: শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডা: তপন কুমার মন্ডল। পথে মুকসুদপুরে গেড়াখোলায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো. জাকির হোসেন বলেন, ডা: তপন কুমার মন্ডলের দূর্ঘটনার কথা জানতে পেরে আমরা ছুটে যাই। প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেওয়া হয় পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ডা: তপন কুমার মন্ডলের মৃত্যুতে আমরা শোকাহত। আজ ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেয়া হয়েছে। সেখানে ধর্মীয় মতে তার অন্তেষ্টিক্রিয়া করা হবে। ডা: তপন মন্ডলের মৃত্যুতে আমরা কালো ব্যাচ ধারনসহ শেক বার্তা জানিয়েছি।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এসময় মুকসুদপুরের গেরাখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি