1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার লঞ্চে কুলিদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও অপর একজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মালিক নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন বলেন, ‘ঈদের ছুটির মৌসুম চলছে। এখন অতিরিক্ত মালামাল বহনে নিষেধাজ্ঞা আছে। আর এমনিতেই সদরঘাটের কুলিরা লঞ্চের যাত্রীদের হয়রানি করে। আজ বিকেলে কয়েকজন কুলি জোর করে লঞ্চে মাল তুলে দিতে চায়। তখন লঞ্চের সুপার ফাইজার তাদের বলেছে লঞ্চের হ্যাজের মধ্যে দিতে। কিন্তু তারা লঞ্চের নিচতলার ডেকে মালামাল রাখবে। কিন্তু আমরা যাত্রী রেখে তো মালামাল টানতে পারব না বলায় ২৫ থেকে ৩০ জন কুলি এসে লঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে আমার লঞ্চের সুপার ফাইজার আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

সদরঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে সদরঘাটের ইজারাদার নেই। ফলে কুলিরা যেভাবে পারছে যাত্রীদের ও লঞ্চ কর্মীদের হয়রানি করে টাকা আদায় করছে।’

এ দিকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কুলিদের কথিত সরদার আলমগীর কুলির বিরুদ্ধে। অভিযোগের বিষয় জানতে তাঁর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি সাড়া দেননি।

লঞ্চে হামলার বিষয় জানতে চাইলে নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘বিষয়টি জেনেছি। লঞ্চের কর্মী ও কুলিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যাত্রীদের হয়রানির অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘কুলিদের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রায়ই এমন ঘটনা ঘটে। এরপরও আমরা স্বাভাবিক রাখতে কাজ করছি।’

ওসি বলেন, ‘এ ঘটনায় তিন কুলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁরা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি মীমাংসা করতে উভয়পক্ষকে ডাকা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেব।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি