1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

বখাটের সঙ্গে পরকীয়ার জেরে ২ সন্তানসহ লাপাত্তা হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। চলতি মাসের এক তারিখে (মঙ্গলবার) রাতে দুই সন্তান, টাকা, সোনার গহনা ও যাবতীয় আসবাপপত্র সহ তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

এ ঘটনায় গত বুধবার (২ জুলাই) ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ২ সন্তানের জননীর নাম মাকসুদা বন্যা (৩২)। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত. আ. গফুর মন্ডলের ছোট ছেলে রাকিবুল হাসানের স্ত্রী। তাদের পুত্র সন্তান মাহি (০৯) এবং কন্যা সন্তান তাহিয়া (০৭)।

এ বিষয়ে দুবাই প্রবাসীর ভাই রফিবুল হাসান বলেন, আমার ছোট ভাইয়ের দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। গত তিন দিন ধরে কোথাও তাদের খোঁজ মিলছেনা। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত. আ. গফুর মন্ডলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন যাবৎ দুবাইয়ে কর্মরত আছেন। তিনি বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা ও তার পুত্র সন্তান মাহি এবং কন্যা সন্তান তাহিয়াকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় গত ২ জুলাই সকালে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বাহির হয়; এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

রফিকুল ইসলাম বলেন, আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাইনি। বন্যা যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ, একটি টেলিভিশন, এক বস্তা চাউলসহ বেশকিছু জিনিসপত্র সাথে নিয়ে গিয়েছে। তাদের সন্ধান না পেয়ে আমরা খুব উদ্বিগ্ন আছি।

এ বিষয়ে প্রবাসী রকিবুল ইসলাম বলেন, কিছুদিন ধরে এক বখাটের সঙ্গে বন্যা পরকীয়া সম্পর্কে জড়িয়েছে বলে জানতে পারি। তার নাম মামুন খান বিজয়, তিনি ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রতন খান এর ছেলে। এরপর ওই বখাটের সঙ্গে আমি মোবাইলে যোগাযোগ করি এবং তাকে এ পথ থেকে সরে যেতে অনুরোধ করি। কিন্তু তিনি আমার অনুরোধ না শুনে আমার সংসার ও বাচ্চাদের জীবন ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

তিনি বলেন, এই ৪ দিন ধরে আমার সন্তানদের ও স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা কোথায় আছেন, কেমন আছেন, কিছুই জানতে পারছিনা। আমি সন্তানদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে যে কোনা উপায়ে তাদের ফেরত চাই। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বখাটে মামুনের এলাকার স্থানীয় ইউপি সদস্য কালাম সেখ বলেন, মামুন ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রতন খান এর ছেলে।

সে একটি কাপড়ের দোকানের কর্মচারী বলে জানি। এর আগে তার স্ত্রী তাকে একতরফা তালাক দিয়েছে। তবে তিনি এবার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে কি-না তা আমার জানা নেই।

যে মামুনের সঙ্গে ২ সন্তানের জননী বন্যা পালিয়েছেন বলে প্রবাসীর অভিযোগের সত্যতা জানতে মামুনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি