প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
সন্ত্রাসী হামলায় নিহত ৮১

নাইজেরিয়ার উত্তর–পূর্ব ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।
দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপির।
ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শো বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার এ হামলা হয়।
স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.