1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপূর বিদ্যুত কেন্দ্র-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপূর বিদ্যুত কেন্দ্র। কেন্দ্রটি শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ, এটির কাজ প্রায় শেষের পথে। আর্মি ও সিভিলিয়ান এই দুটো মিলিতভাবে কেন্দ্রটি পরিচালিত হবে।

আজ বুধবার দপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই কেন্দ্রটি বঙ্গবন্ধু চালু করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত বিশ্বে চলে যেত। রূপপূর বিদ্যুত কেন্দ্র চালু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩ তম দেশ হবে।

এর আগে, দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় এনএসপিসি’র প্রধান সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ লুৎফুল কবির চন্দন উপস্থিত ছিলেন। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি