1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সবাইকে আজ শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না: দুদক কমিশনার (তদন্ত)

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন আজ আমাদের সবাইকে শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না, কাউকে উৎসাহিত করবো না, কাউকে পৃষ্ঠপোষকতা করবো না। টিআইবি’র রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক। সেবা দাতাদের উদ্দেশ্য তিনি বলেন, সেবা পেতে কোন সেবা গ্রহীতা বা ট্যাক্স পেয়ারকে যেন আর কোন কষ্ট পেতে না হয়।

তিনি আজ দুদক আয়োজিত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭১তম গণশুনানিতে প্রধান অতিথির এসব কথা বলেন।

গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এসজিপি, এনডিসি, পিএসসি। কমিশনার অনুসন্ধান বলেন, আগামী একবছর পরে মানিকগঞ্জকে দেশের প্রথম ঘুসমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এ বিষয়ে মানিকগঞ্জের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার পরের বছর মানিকগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অনেক অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়। আজকে গণশুনানিতে মোট ৫৮টি অভিযোগের মধ্যে ৫১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সবগুলো অভিযোগের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত প্রায় ১২ বছর থেকে শহরের হাজার গ্রাহক তিতাস গ্যাসের প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছন কিন্ত গ্যাস সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ অভিযোগের বিষয়ে কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে। এখানে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়ে দুদক খতিয়ে দেখবে বলে মানিকগঞ্জের তিতাস গ্যাসের গ্রাহকদের আশ্বাস দেন গণশুনানির প্রধান অতিথি। তিনি এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য দুদক তিতাস গ্যাস কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রেরণ করবে।

গণশুনানিতে মানিকগঞ্জ সদর উপজেলা ভুমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। আজ বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন অভিযোগের সমাধানের বিষয়ে পরামর্শ দেয়া হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, দুদকের সমন্মিত জেলা কার্য্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খবিরুল আলম চৌধুরী বক্তৃতা করেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি