সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের হেয়ার রোডে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের কারণে মিন্টো রোড থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত উভয় পথে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মিন্টো রোডকে ঘিরে থাকা চারদিকের সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হেয়ার রোড ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাস্তা বন্ধ থাকার ফলে যেসব যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিগনাল থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার কথা ছিল, সেই সব যানবাহনগুলোকে মিন্টো রোড ঘুরে যেতে হচ্ছে। ফলে মিন্টো রোডে গাড়ির চাপ বেড়েছে। মিন্টো রোড পার হতে প্রতিটি গাড়ির অন্তত ১৫-২০ মিনিট সময় লাগছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com