1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সরস্বতী পূজার দিন ভর্তি পরিক্ষার তারিখ ঘোষণা জবি প্রশাসনের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারেও দেখা যায় যে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজার দিন নির্ধারণ করা হয়েছে। ফলে একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

গত ৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ই ডিসেম্বর ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের ভর্তি পরিক্ষা, A ইউনিট (বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ) ২৬ ডিসেম্বর, সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর, ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি এবং বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরিক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জবি শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন দাস বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সরস্বতী পূজার দিনে নির্ধারণের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে এই দিনে ছুটি থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত প্রশাসনের সনাতনী শিক্ষার্থীদের প্রতি দ্বিচারিতা ও উদাসীনতার প্রকাশ। প্রশাসন বারবারই সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান দিয়ে দায়িত্বহীনতা দেখিয়ে আসছে—যা স্পষ্টভাবে প্রশ্ন তোলে:তারা কি এই বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে চায়? যদি প্রশাসনের মনোভাব এমনই হয়, তবে স্পষ্টভাবে জানাক, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না!

আমাদের দাবি—সরস্বতী পূজার দিন থেকে অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে সকল ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে নতুন দিন ঘোষণা করতে হবে।”

শিক্ষার্থী অন্তর দাস বলেন, “সরস্বতী পূজা সনাতনী শিক্ষার্থীদের প্রাণের উৎসব। প্রতিবছর এটি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। কিন্তু পূজার দিনেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় আমরা হতাশ। এই তারিখ অপরিবর্তিত থাকলে তা পূজা বানচালের অপচেষ্টা হিসেবে দেখব এবং প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা সাধারণত ভর্তি পরিক্ষার তারিখগুলো সাপ্তাহিক বন্ধের মধ্যে দিয়ে থাকি। সেখানে কোন সরকারি ছুটি থাকলে সেটা বিবেচনা করে তারিখ দেয়া হয়। পূজার বন্ধের বিষয়টি আমাদের পূর্বে জানা ছিল না। তবে খুব শীগ্রই আমরা বিষয়টি ভর্তি কমিটির সাথে আলোচনা করে তারিখ পরিবর্তন করে দিবো।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি