1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

যে দিকে চোখ যায় সেদিকেই হলুদের সমারোহ। এ যেন প্রকৃতির হলুদ রঙ্গের গালিচা। সকালের কুয়াশা ভেজা শিশির ও সূর্য উকি দেয়ার সাথে সাথে মৌমাছির মধুর গুঞ্জনে আনন্দ-উল্লাস বাড়িয়ে দেয় প্রকৃতিপ্রেমীদের। এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহের কাজে ছোটাছুটি করে মৌমাছিরা।

গাজীপুরের কাপাসিয়ায় দুর্গাপুর, চাঁদপুর তরগাঁও, বাড়িষাব, রায়েদ, টোক ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে সরিষার মৌসুমে এক দশকেরও বেশি সময় ধরে সরিষা আবাদের পাশাপাশি মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন মৌ চাষিরা। সরিষার বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে আনন্দের আভা। রোপা আমন কাটার পর বোরো আবাদের মাঝামাঝি সময় করা হয় সরিষার আবাদ। আর এ বছর ভালো ফলন হওয়ায় খুশি উপজেলার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ৪৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা যা দু’বছর আগের তুলনায় তিন গুণ বেশি। সরিষার জাতগুলোর মাঝে বারী-১৪,১৭,১৮,১৯, বিনা-৯, আবাদ হয়েছে। কৃষকরা উচ্চ ফলনশীল বারী-১৪ জাতের সরিষা বেশি আবাদ করেছেন। বেশি হারে ফলন ছাড়াও বারী-১৪ জাতের সরিষার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বলে জানা যায়।

এদিকে, শস্যের ভান্ডার হিসেবে খ্যাত দুর্গাপুরের বাড়ীগাঁও অঞ্চলের এই বিস্তৃত মাঠজুড়ে এবার সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুবই খুশি। সরিষার পাতা থেকে জৈব সার তৈরি হয় এবং জমির উর্বতা শক্তি বৃদ্ধি পায়। পরবর্তী ফসল ইরি ও বোরো আবাদের সময় সার ও কীটনাশক কম লাগায় সরিষার আবাদ কৃষকের কাছে সমাদৃত। এলাকার উৎপাদিত সরিষার তেল এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায়

সরবরাহ করে অর্থনৈতিকভাবে বিশেষ অবদান রেখে আসছে।
বাড়ি গাঁও গ্রামের কৃষক আ: বাতেন জানান, এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। আগাম সরিষার বাজারদরও বেশি। তাই প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরূপ সরিষার ফলন ঘরে তুলতে পারবেন। গোসাঁইরগাও গ্রামের কৃষক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, তার কয়েক বিঘা জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজার মূল্য ২২০০ থেকে ২৫০০ টাকা হওয়ায় কৃষকরা দারুণ খুশি। চলতি মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না তাই ফলন ভালো হয়েছে। সরিষা ক্ষেতগুলো সাধারণত দেড় মাসের মতো ফুলে ফুলে ভরে থাকে। যতদিন ফুল থাকে, ততদিনই চলে মধু সংগ্রহ। সরিষা চাষ মৌসুমে সর্বোচ্চ তিনবার মধু সংগ্রহ করা হয়।

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, সরিষা ফসলের আবাদে কৃষি বিভাগ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়ে থাকে। এবারে বেশ ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। সরিষা ফসলে সেচ দিয়ে জিপসাম সার ব্যবহার করা হলে ফলন বহুগুন বৃদ্ধি পাবে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি