1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সর্বোচ্চ নিরাপত্তায় রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ নিরাপত্তায় রমনা বটমূলে গানে গানে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

সকালের সূর্য উঠার পর পরই রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। গানে গানে বাংলা ১৪৩২ সনকে বরণ করে নেয়া হয়।

ভোর সোয়া ছয়টার দিকে শুরু হয় বাংলা ১৪৩২ সালকে বরণ করে নেওয়ার ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন। ভৈরব সুরে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।

সকাল সাড়ে ৮ টার দিকে ছায়ানটের শিল্পীরা এবারের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে গতকাল রাত থেকেই রমনা বটমূলের পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইউনিফর্ম ও সাদা পেশাকে মোতায়েন ছিল ডিএমপির বিপুল সংখ্যক সদস্য।

অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হয় এবং অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানস্থলসহ পুরো এলাকা সিসি ক্যামেরা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা সহ অন্যান্য সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ডিএমপি।

উল্লেখ্য, পহেলা বৈশাখ আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

#ডিএমপি #পহেলা বৈশাখ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি