
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) প্রতিষ্ঠাকালিন আপ্যায়ন সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল গণি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ ভোররাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বাথরুম ফিটিংসের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবি মেটালের সত্বাধিকারী আবদুল গণি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাভারের শিমুলতলা আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে বেলা সাড়ে ১১ টায় মরহুমের নামাযে জানাযা শেষে তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার উপাদি উত্তর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুমের গ্রামের মসজিদে বাদ আছর দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
ওয়াইজেএফবি’র সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের সতীর্থ সাংবাদিক নেতা আরিফের পিতার মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।