1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাংবাদিক আলী আশরাফ আখন্দ- এর বাসায় চুরির মামলার আসামি অভি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩

 

গতকাল সন্ধ্যায় হাজারীবাগ থানা পুলিশ জিগাতলার মিতালী রোড থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে নীরব হোসেন অভি নামে একজন ছিনতাইকারী কে হাতেনাতে গ্রেফতার করে। সে সাংবাদিক আলী আশরাফ আখন্দ- এর বাসার চুরির মামলায় সন্ধিগ্ধ আসামি। আজ তাকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় । ঈদের বন্ধের সময় আলী আশরাফ আখন্দ তার পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে গেলে উক্ত অভি সহ আরো কয়েকজন তার বাসার পেছনের গ্রিল কেটে বাসায় ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড়-চোপড়সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঢাকা আসার পর বাসার তালা খুলে এ ঘটনা দেখতে পেয়ে তিনি হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন। পুলিশ জিগাতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ,চাঁদাবাজ , ছিনতাইকারী ও চোর নীরব হোসেন অভিকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করে। এরই মধ্যে হাজারিবাগ থানায় তার বিরুদ্ধে আরো দুটি ছিনতাই ও চুরির মামলা রজু করা হয়েছে। ধানমন্ডি ,মোহাম্মদপুর ও হাজারীবাগ থানায় তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত ১৮ মার্চ(২৬ রোজা) নীরব হোসেন অভি জেল থেকে জামিনে বেরিয়ে আসে । এর দুই তিন দিন পরেই তার পাশের বাড়ি সাংবাদিক আলী আশরাফ আখন্দের বাসার গ্রিল ভেঙ্গে চুরি করে পুনরায় গ্রেফতার হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি