1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

সাংবাদিক সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি, কুমিল্লা সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সহ-সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফোরামের সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন- একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের ক্ষেত্রে চরম হুমকি। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সাঈদ আহমেদ জানান, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ময়দান ডিগ্রি কলেজ, সোনাহাট হাইস্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইসলাম হোসেন সোমবার বিকেলে এ হুমকি দেন। ঘটনার পর এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৩৪) নথিভুক্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের স্বার্থে ইসলাম হোসেনের সঙ্গে কথা বলতে চান প্রতিবেদক। এ লক্ষ্যে তিনি নিজের পেশাগত পরিচয় উল্লেখ করে ইসলাম হোসেনকে মুঠোফোনে এসএমএস পাঠান। পরে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোন রিসিভ করলে ইসলাম হোসেনকে সংবাদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। এতে সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। প্রতিবেদককে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়া হবে’ বলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। প্রতিবেদককে দেখে নেয়া হবে-মর্মে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি