নতুন বছরের শুরুতেই নায়ক সাইমন সাদিকের সঙ্গে শেষবাজি ধরেছেন নায়িকা শিরিন শিলা। 'শেষবাজি' হলো এই জুটি অভিনীত মুক্তি প্রতীক্ষিত একটি চলচ্চিত্র। ১৯ জানুয়ারি নতুন বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে 'শেষ বাজি' মুক্তি পাচ্ছে। রিকোয়ার রিয়েল স্টেট লি. এর ব্যানারে নির্মিত সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক মেহেদী হাসান। এতে সাইমন সাদিক, শিরিন শিলা ছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে শিরিন শিলা বলেন, শেষ বাজি খুবই চমৎকার গল্পের একটি ছবি। এটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, তার মধ্যে এই ছবিতে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দু'জনের রসায়ন দর্শকের ভালো লাগবে।
মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে ওঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র 'শেষবাজির' কাহিনী। নায়ক সাইমন সাদিক বলেন, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আনন্দ নিয়ে সবাই হল থেকে বের হবেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com