1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাউথ এশিয়ান বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেলো “M360 ICT ট্রাবিল সফটওয়্যার “

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

 

বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) মালে, মালদ্বীপ এ অনুষ্ঠিত বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ এ অ্যাওয়ার্ড পেলো “এম ৩৬০ আই সি টি”। ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর এ বিশেষ অবদান এর জন্য “এম ৩৬০ আই সি টি” এ সম্মাননা পেল।কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সি ই ও ফাহিম শাহরিয়ার। “ট্রাবিল” একটি পরিপূর্ণ ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। “ট্রাবিল” সফটওয়্যারটি গত বছর বেসিস ন্যাশনাল আই সি টি অ্যাওয়ার্ড ২০২২ এ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, কমনওয়েলথ বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ হওয়া সহ দেশ ও বিদেশ থেকে একাধিক সম্মাননা অর্জন করেছে ইতিমধ্যে।

সফটওয়্যারটি বাংলাদেশ সহ আরো ১২ টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। ট্রাবিল, এম ৩৬০ আই সি টি সফটওয়্যার কোম্পানীর একটি উদ্ভাবন। বিশ্বের যে কোন জায়গা থেকে মোবাইল অথবা কম্পিউটার যে কোন ডিভাইস দিয়ে অনলাইনে সফটওয়্যারটি পরিচালনা করা যায়। উল্লেখ্য এম ৩৬০ আই সি টি সফটওয়্যার কোম্পানী সফটওয়্যারটি SAAS (Software AS A SERVICE) মডেলে সেবা প্রদান করছে। বর্তমানে এম ৩৬০ আই সি টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) নিয়েও কাজ করছে। কোম্পানিটি ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর ছাড়াও আরও বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে।

কোম্পানিটিতে কাজ করছে আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যানেজমেন্ট টীম ও ডেভেলপমেন্ট টীম।কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুবুল হক জোয়ারদার,যিনি একজন সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালটেন্ট।
কোম্পানিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মাসুম এম ডি মহসিন, যিনি বাংলাদেশের প্রথম আইটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও একজন বীর মুক্তিযোদ্ধা।

ভাইস চেয়ারম্যান হিসেবে আরও আছেন চৌধুরী মোস্তাক আহমেদ, যিনি ন্যাশনাল ব্যাংক এবং পদ্মা ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
এছাড়াও কোম্পানিটিতে ৯০ জন এর অধিক সফটওয়ার ইঞ্জিনিয়ার কর্মরত আছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি