1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

সাড়ে ১২ কোটি টাকার ফোন ডিসপ্লে ও কম্বল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

দুপুরে সরাইলের কালিকচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫ হাজার ১৯২ পিস মোবাইলফোন ডিসপ্লে এবং ১০৭ পিস উন্নতমানের কম্বল।

সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

এর অংশ হিসেবে সকালে গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি