1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইল প্রতিনিধ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের (৪৮) মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত মোস্তফা কামালকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা জান বলে তার স্বজনরা জানিয়েছেন।

নিহত মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করেন। তার বুকে দুইটি গুলি লেগেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, এ ঘটনার জের ধরে মোস্তফা কামালের সমর্থিত লোকজন রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সমর্থিত লোকজনের বাড়ি ঘিরে হামলা চালান। এ সময় গুলি করে লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৪) ও পান্নু মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪০) আহত করা হয়েছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

এসপি সাংবাদিকদের বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে দুইটি পক্ষ বিবাদে জড়িয়েছে। সে ঘটনার জের ধরে সাবেক চেয়ারম্যানকে গুলি করা হয়েছে। এর প্রতিবাদে রাতে প্রতিপক্ষের লোকের উপর হামলা হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আমরা ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি। তাদের আটকের জন্য ডিবি ও থানার পুলিশ অভিযান শুরু হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা এখন স্বাভাবিক আছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি