1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক এমপি রহিম উল্লাহ আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আজ শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ফেনী সদর মডেল থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানমন্ডির বাসা থেকে রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের কাছে র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি