1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুদক 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
Oplus_131074

 

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

মহাপরিচালক জানান, ডা. এনামুর রহমানের নামে ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমান ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকা।

এছাড়া ডা. মো. এনামুর রহমানের ৫টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।ফলে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন মো. এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের সুপারিশ করেছে।

এছাড়া এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে বলে দুদকের অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারীর অনুমোদন করেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি