1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক সংসদ ও কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
Oplus_131074

 

খুলনা ০৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন  কমিশন, দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সোমবার দুপুরে সাংবাদিদের জানান, সাবেক এমপি আখতারুজ্জামান এর  বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাপ্ত সম্পদের মূল্য ১৩,৯৬,১৬,১৪১/- টাকা। সম্পদ অর্জনে তার বৈধ উৎসের পরিমান ১০,৪৮,৩৯,১৬৭/- টাকা। ফলে, তিনি (১৩,৯৬,১৬,১৪১- ১০,৪৮,৩৯,১৬৭) = ৩,৪৭,৭৬,৯৭৪ (তিন কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত চুয়াত্তর) টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেসার্স তালুকদার এন্ড কোং, এর প্রোপাইটার আকাশ ভৌমিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪,৯৬,০০,১৯৬/- টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক মো: আহসানুল কবীর পলাশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

এদিকে সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের স্ত্রী ও মেসার্স প্রভাতী এন্ড কো, এর প্রোপাইটর পপি রানী ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪,৬৭,৬৮,৬৪৯/- টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি