1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
oplus_2

 

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরূদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন

তিনি জানান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৪৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ মোট ৯ টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৮২৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

এর মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।

অপর দিকে কবির বিন আনোয়ারের স্ত্রী
তৌফিকা আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৩৭ টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, ‘তৌফিকা আহমেদের স্বামী কবির বিন আনোয়ার সরকারী কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন।’

তাই তৌফিকা আহমেদ ও তার স্বামী- কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা রুজু করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি