1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজি, মালিক ও শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়।

রোববার (২৭ জুলাই) থেকে এ কর্মবিরতি কার্যকর হবে।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাহার চৌধুরী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: কুদ্দুছ মিয়া, কাউতলী মালিক সমিতির সভাপতি মো: আব্দুল্লাহ ও লালপুর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মহসিন মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ট্রাফিক পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে।

বর্তমানে প্রায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ রয়েছে। এছাড়াও, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তিতে পড়তে হয়। বর্তমানে সিএনজির লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে।

একাধিকবার প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ মীর আনোয়ার হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কোনো অনিয়মকে প্রশ্রয় দেন না। সিএনজিচালকরা যে সকল অভিযোগ করছেন তা সত্য নয়। আইনের পরিপন্থী বলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি