1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের ডাক দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে সদরে ও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ ছিল। ভোর থেকেই সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে অবস্থান করে তারা।

২-১টি অটোরিকশা চলতে দেখামাত্র দৌড়ে গিয়ে বাধা দিচ্ছিল। সেইসঙ্গে কিছু জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশাগুলোও বাধার মুখে পড়তে হয়।

জানা যায়, সোমবার উচ্চমাধ্যমিক শ্রেণির অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েই যানবাহন সমস্যার বিড়ম্বনায় পড়ে পরীক্ষার্থীরা।

নিরুপায় হয়ে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। সেই অটোরিকশা আবার পিকেটারদের কবলে পড়ে। এ চিত্র দেখে কিছু শিক্ষার্থী পায়ে হেঁটেই কেন্দ্রে যায়। পূর্বের মতো সময়ের মধ্যে কেন্দ্রে হাজির হতে পারেননি অনেক পরীক্ষার্থী। যানবাহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও রোগীরা। বাধ্য হয়ে নারী-পুরুষ রোগী ও শিশুরা পায়ে হেঁটে চলেন গন্তব্যে।

একাধিক শ্রমিক নেতা বলেন, আমাদের শতশত সিএনজি পুলিশের কব্জায় আটক। নিবন্ধনের সময় চলে যাওয়ায় সিএনজিগুলো ছাড়ছেন না তারা। ফলে অনাহারে অর্ধাহারে দিন যাচ্ছে চালকদের।

আগে তো পুলিশ কে মানতলী দিয়ে গাড়ি গুলো চলাচল করতো। এখন মানতলী বন্ধ। তাই রিনিউবিহীন সিএনজি চলতে দিচ্ছেন না। আমরা বলেছি, হাজার হাজার গাড়ির নিবন্ধন দ্রুততম সময়ে করা সম্ভব নয়।

আমাদেরকে কমপক্ষে ছয় মাস সময় দেন। আস্তে আস্তে নিবন্ধন আপডেট করে ফেলি। উনারা আমাদেরকে সেই সময় দিচ্ছেন না। তাই আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে ধর্মঘ

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি