
কত কাছের মানুষ দূরে চলে গেল
কত বন্ধুরা ছেড়ে চলে গেল
কত আপনজন আজ পর হয়ে গেল
শুধু কষ্ট আমায় যেন ছাড়লো না
সেও হয়তো ছেড়ে যেতে চেয়ছে
কোন কারনে হয়তো পারলো না
আপন মানুষগুলো পর হয়ে যায়
ঘুরেফিরে পর হয় আপন
স্বার্থের পিছে ঘুরে মিছেমিছে
দেখি শুধু বেঁচে থাকার স্বপন
কষ্ট আমার সঙ্গী হলেও
সুখ এসে প্রায়ই দেয় নারা
সুখের প্রহর শেষ না হতেই
কষ্ট এসে দেয় তারা
সুখ-দুঃখ আর কষ্টের মাঝে
এ জীবন যাচ্ছে কেটে বেশ
চলতে চলতে কোন একদিন
এই পথ চলা হবে শেষ।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com