1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনটির মানবাধিকার কর্মীরা গণহত্যা বন্ধ ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

আয়োজনে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, “নানা কারণে বিভিন্ন দেশের সংঘাত থেকে শুরু করে গৃহযুদ্ধে বলি হয় নারী, শিশু ও সাধারণ মানুষ। সুদানে যে জাতিগত নিধন চলছে, তা নিয়ে বৈশ্বিক পর্যায়ে তেমন কোনো আলোচনা নেই। মানবতা কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের ভেতর সীমাবদ্ধ থাকতে পারে না। সকল মজলুমের পক্ষে অবস্থান নেওয়া একজন মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি সকল অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান বজায় রাখবে।”

সংগঠনের সদস্য নিং ম বলেন, “সুদানে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই সেখানকার গৃহসংঘাত ও এর ফলে সৃষ্ট গণহত্যা বন্ধ হোক এবং মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হোক। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই।”

আরেক সদস্য ফয়সাল মাহমুদ বলেন, “সুদানে যে গণহত্যা সংঘটিত হচ্ছে, তা ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’-এর আলোকে স্পষ্টতই গণহত্যা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।”

সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “সুদানের দারফুরে যে মানবিক সংকট চলছে, তার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বিচারে হত্যা অবিলম্বে বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক সব পক্ষকে এ সংকট সমাধান ও সুদানের মানুষের অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “মানবাধিকারের কোনো বর্ণ নেই। সব বর্ণের মানুষের জন্য মানবাধিকার সমান। আমরা গাজায় গণহত্যা দেখেছি—গণমাধ্যমে গাজার চিত্র দেখি, কিন্তু সুদানে আড়াই বছর ধরে চলা গণহত্যার চিত্র দেখি না। সুশীল সমাজেও এ নিয়ে কোনো কথা হয় না—হয়তো এজন্য যে, সুদানের জনগোষ্ঠীর গায়ের রঙ কালো। আমাদের মনে রাখতে হবে, তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে সুদানের গণহত্যাকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে এবং দায়বদ্ধতার জায়গা থেকে সুদানে গণহত্যা বন্ধ করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে হবে।”

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি একটি মানবাধিকারভিত্তিক সংগঠন, যা অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক সংকট বিষয়ে নিয়মিত সচেতনতামূলক ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে থাকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি