1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সুন্দরীদের স্লিম থাকার কিছু জরুরী টিপস

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

 

নাগরিক জীবনে স্থূলতা কাটিয়ে স্লিম ফিগার থাকা প্রতিটি নারীর কাম্য। আর স্লিম থাকা নিয়ে সুন্দরীদের যেনো চিন্তার অন্ত নেই, বিশেষ করে যাদের ওজন বেশি। এরা খেতে গেলেই অনেক কিছু ভাবেন। কেউ কেউ মনে করেন, পরিমাণে কম খেলেই বুঝি স্লিম অর্থাৎ রোগা হওয়া সম্ভব।

এক গবেষণায় দেখা গেছে, না খেয়ে বা কম খেয়ে পেট খালি রাখলেই বুঝি স্লিম হওয়া যায় – এটা অনেকেরই ভাবনা। অথচ এভাবে কষ্ট না করলেও যে ওজন ঝরানো যায়, তা অধিকাংশ মানুষই মানতে চান না। মনে করেন, ব্যায়াম – ডায়েটসহ আরও কত কিছু মানতে হবে, আর তাতেই পাওয়া যাবে স্লিম ফিগার। এমনটা যারে ভাবেন, তাদের ধারণা কিন্তু সঠিক নয়। বরং পরিমাণমতো খেয়েও দিব্যি স্লিম হওয়া যায়। এক্ষেত্রে একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়া করেন, তবেই তা সম্ভব। এতে অবশ্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।

খনিজ পদার্থে ভরপুর যে সব খাবার, সেগুলো খাবেন। ফল, শাক – সবজি, বাদাম বেশি করে খাওয়া জরুরি। এই ধরনের খাবারের পুষ্টিগুণ বেশি, কিন্তু ক্যালরি থাকে কম। ফলে ওজন বাড়ার আশঙ্কা মারাত্মক হয় না।

মনে রাখতে হবে – খাবারের পরিমাণ যা-ই হোক না কেন, বেশি চিনি খাওয়া চলবে না। কারণ, সামান্য পরিমাণ চিনিও দ্রুত বাড়াতে পারে ওজন। এর সঙ্গে এটা ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও বাড়াতে পারে। যথেষ্ট পরিমাণ প্রোটিন খাওয়া খুব জরুরি। তাতে পেশির শক্তি বাড়ে। তাই তিন বেলা কিছুটা করে প্রোটিন খাওয়া গেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তাতে কাজের ফাঁকে অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবারের প্রতি টানও কমতে থাকে।

আরেকটি জরুরী বিষয় – কাজের মাঝে শরীরচর্চার সময় যদি না পান, তাহলে এমন কিছু ঘরের কাজ করা যেতে পারে, যাতে হাঁটাচলা বেশি হবে। এক্ষেত্রে ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্নাবান্নার মতো কাজ বেশি করে বেছে নিন। কিংবা অফিস থেকে ফেরার পথে এক বা দেড় কিলোমিটার হেঁটে বাসায় ফিরুন। তাহলে আর কম খেয়ে কষ্ট করে স্লিম হতে হবে না।

মডেল : চিত্রা নূর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি