1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

সেনা ও র‍্যাবের পোশাক পরে মোহাম্মদপুরে ডাকাত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল এক বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যদের ধরতে পুলিশ ও র‌্যাব মাঠে নেমেছে।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানিয়ে  বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাত দল বাসায় ঢুকে বের হয়ে আসতে দেখা যায়। তাদের মুখে মাস্ক লাগানো ছিল; শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর বাঁশবাড়ির ৭২০/১ নম্বর বাড়ির তিনতলায় ব্যবসায়ী আবু বকর থাকেন। রাতে স্ত্রী-সন্তান ও তিনি বাসায় ছিলেন। রাত সাড়ে ৩টায় সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ১৫-১৬ জন বাসার প্রধান ফটকে আসেন। সাদা পোশাকেও কয়েকজন ছিলেন। বাহিনীর পোশাক পরা লোকজন দেখে দারোয়ান দরজা খুলে দেন। তারা সরাসরি আবু বকরের ফ্ল্যাটে গিয়ে দরজায় টোকা দেন।

বাড়ির মালিক আবু বকর জানান, তারা প্রথমে জানতে চায়– বৈধ অস্ত্র থানায় জমা দেইনি কেন? অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা বাসায় ঢুকে খোঁজাখুজি শুরু করে। আলমারিগুলো খুলে তছনছ করে। তিনি বলেন, ফ্ল্যাটের এক পাশে আমার অফিস। সেখানে সিন্দুক ও আলমারি খুলে টাকা লুট করে। ডাকাত দল ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়।

দারোয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তাদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা সেনা সদস্য নয়। হেলমেটও পরা ছিল। তারা দুটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেটকার নিয়ে এসেছিল। ডাকাত দলের হাতে একটি অস্ত্র ছিল। অস্ত্রটি থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া বলে ধারণা পুলিশের।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি