1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সেরা লেখক সম্মাননা পুরস্কারের তালিকায় জবি’র ১৭ জন শিক্ষার্থী

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলদেশে তরুণ কলাম লেখক ফোরাম,জবি শাখার উদ্যোগে সিএসই বিভাগের ভিসি রুমে লেখক সম্মেলন ও নবীনবরণ -২০২৫অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন সেরা লেখক সম্মাননার পুরস্কার।

বুধবার এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠান সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান,‎মাইসা ফাহমিদা ইসলাম,সাদিয়া সুলতানা রিমি,‎হেনা শিকদার,‎মিশকাতুল ইসলাম মুমু,‎ইশতিয়াক হোসেন রাতুল,‎নিশাত বিনতে আনসার,‎গোলাম মাওলা হাবিব,‎মোহাম্মদ রিফাত হোসেন,‎ইতু মনি,‎ইমতিয়াজ উদ্দিন,‎উর্মিলা আক্তার ঝিনুক, ‎‎নাদিরা অর্পা,‎চম্পা আক্তার,‎‎সাবরিনা জাহান,হাবিব উল্লাহ,মোছা:হেপী।

এ সময় সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে ধন্যবাদ জানিয়ে সেরা লেখক পুরস্কার পাওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল বলেন আজ আমি খুবই খুশি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরেক সেরা লেখক নিশাত বিনতে আনসার বলেন আমাদের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমি এবং আমার মত তরুণ লেখকদের জন্য এটা অনেক সম্মানের।

এ সময় সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে লেখা প্রদর্শনী,সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল,জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি